আমি HSC ১ম বর্ষ থেকেই নিয়মিত শিক্ষকতার সঙ্গে যুক্ত। কোচিং ও হোম টিউশন—উভয় ক্ষেত্রেই শিক্ষার্থীদের পড়ানোর অভিজ্ঞতা রয়েছে।
আমি প্রতিটি শিক্ষার্থীর মেধা ও দুর্বলতা অনুযায়ী আলাদা পরিকল্পনায় পড়াই। প্রথমে বিষয়টি সহজভাবে বুঝিয়ে দিই, এরপর নিয়মিত অনুশীলন, ক্লাস টেস্ট, সাপ্তাহিক মূল্যায়ন এবং পূর্বের ভুলগুলো সংশোধনের মাধ্যমে পড়াশোনায় দক্ষ করে তুলি। শুধু মুখস্থ নয়, বিষয়টি ভালোভাবে বুঝে শেখার ওপর গুরুত্ব দিই।
আমি সময়নিষ্ঠ, ধৈর্যশীল এবং বন্ধুসুলভ পরিবেশে পড়াই, যাতে শিক্ষার্থী নির্ভয়ে প্রশ্ন করতে পারে। আমার লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীর আত্মবিশ্বাস বৃদ্ধি ও পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হয়।